বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

ঝিনাইদহের শৈলকুপায় সে”ছাসেবকলীগের হাতে দুই ছাত্রলীগ নেতা জখম !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ৩৫৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজে রোববার বিকালে সে”ছাসেবকলীগ কর্মীদের হামলায় দুই ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। আহত দুই ছাত্রলীগ নেতা হলেন, সরকারী ডিগ্রী কলেজ শাখার সহ সভাপতি আল-আমিন ও যুগ্ম সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ। তাদের শৈলকুপা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনা¯’লে পৌঁছে পরি¯ি’তি নিয়ন্ত্রনে নিয়ে আনে।

 

সরকারী ডিগ্রী কলেজ শাখার সাংগাঠনিক সম্পাদক রনি খান অনি জানান, রোববার ২৪ (২৪ জুলাই) চশমা ভাঙ্গাকে কেন্দ্র করে দুই ছাত্রলীগ কর্মী নুন ও পারভেজের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর সে”ছাসেবকলীগের এক নেতা পক্ষ নিয়ে বহিরাগতদের সহায়তায় কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রলীগ নেতা কর্মীদের উপর হামলা চালায়।

এ সময় সরকারী ডিগ্রী কলেজ শাখার সহ সভাপতি আল-আমিন ও যুগ্ম সম্পাদক মোসাদ্দেক বিল্লাহ গুরুতর আহত হন। আহতাব¯’ায় তাদের শৈলকুপা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আহত আল আমিন ও মোসাদ্দেক বিল্লাহ অভিযোগ করেন, এক পক্ষ নিয়ে তাদের উপর সে”ছাসেবকলীগ কর্মীরা হামলা চালিয়েছে।

শৈলকুপা হাসপাতালের চিকিৎসক রাজিব সাহা জানান, সরকারী দলের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এতে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। তাদেরকে লাঠি দিয়ে পেটানো হয়েছে বলেও ডাক্তার রাজিব সাহা জানান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, সরকারী ডিগ্রী কলেজে বহিরাগতদের হামলায় কলেজ শাখার দুই ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। এখন পরি¯ি’তি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলেও ওসি জানান।

তবে সন্ধার পর ছাত্রলীগ ও সে”ছাসেবকলীগের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো বলে প্রত্যাক্ষদশীরা জানান। এ ব্যাপারে শৈলকুপা থানায় এখনো কোন মামলা হয়নি।
 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451