মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

কিশোরগঞ্জের পাকুন্দিয়া অবৈধভাবে বালু উওোলনের দায় ৩ শ্রমিকের জেল জরিমানা !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০১৬
  • ৩১৩ বার পড়া হয়েছে

এ.এইচ.মাহমুদুর রহমান (কিশোরগঞ্জ)।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অবৈধভাবে বালু উত্তোলণের অভিযোগে ৩ শ্রমিককে আটক করে ভ্রাম্যমান আদালত। ৩ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস করে কারাদণ্ড পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর সীমানায় ব্রহ্মপুত্র নদের ২টি স্পর্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলণের অভিযোগে ৩ শ্রমিক আটক। আজ ২৪শে জুলাই রবিবার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিনা আক্তারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত গোপন সংবাদের ভিত্তিতে ট্রলারে ড্রেজার লাগিয়ে বালু উত্তোণের সময় মির্জাপুর সীমানা থেকে সফিকুল ইসলাম (৪০), রনি মিয়া (২৫) ও আবদুল মতিন (২৫) নামে ৩ শ্রমিককে আটক করেন। জানা যায়, উপজেলার বালু মহাল ইজারা
নিয়েছেন উপজেলার চরফরাদী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব উদ্দিন। তিনি ইজারার স্পর্ট উপজেলার মুনিয়ারিকান্দা গ্রামের হারুন অর রশীদ জুয়েলের কাছে বিক্রি করে দিয়ে অবৈধভাবে মির্জাপুর সীমানার ২টি স্পর্ট থেকে বালু উত্তোলন করে আসছিলেন। ওখান থেকে ওই ৩ শ্রমিককে আটক করে প্রত্যেক ১ লক্ষ করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করেন। অনাদায়ে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। স্থানীয়রা জানান, মির্জাপুর সীমানায় ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলণের ফলে নদের পাড় ভেঙ্গে দক্ষিণ চরটেকী গ্রামটি বিলুপ্ত হওয়ার দিকে অগ্রসর হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451