বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহের শৈলকুপায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শান্তি সমাবেশ !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০১৬
  • ৩২৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শৈলকুপা সিটি ডিগ্রী কলেজের আয়োজনে রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

কলেজের অধ্যক্ষ তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে মুল্যবান বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শিকদার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে মূল্যবান বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম ও শৈলকুপা থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম।

এছাড়াও কলেজের উপাধ্যক্ষ নাজমুন নাহার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স.ম রানাউজ্জামান বাদশা, বর্তমান সাধারণ সম্পাদক শামীম আর রশিদ শামীম জোয়ার্দ্দার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন শিকদারসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপ¯ি’ত ছিলেন।

 

সমাবেশে শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, নিরীহ মানুষ হত্যা করাকে ইসলাম কোন দিন সমর্থন করে না। আজ যারা ইসলামের দোহায় দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করছে, তারা পথভ্রষ্ট। বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে।

 

এ দেশের কোন নাগরিক যেন এই ঘৃণিত কাজের সাথে জড়িত না হতে পারে সে বিষয়ে সর্বদা সকলকে সতর্ক থাকতে হবে। কোন শিক্ষার্থী যাতে জঙ্গি সংগঠনের প্রলোভনে না পড়ে সে দিকেও তোমাদের খেয়াল রাখতে হবে। সন্দেহজনক কিছু চোঁখে পড়লেই সাথে সাথে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানান বক্তারা।

 Shaillkupa City College Pic 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451