মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

চৌগাছায় অভিনব কায়দায় কাঁঠালের ভেতরে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৩ জুলাই, ২০১৬
  • ৩৪৯ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: চৌগাছায় অভিনব কায়দায় কাঁঠালের ভেতরে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটক মাদক বিক্রেতা সুলতান মন্ডল উপজেলার নগরবর্নী গ্রামের মুনতাজ আলীর ছেলে।

শুক্রবার দুপুরে চৌগাছা বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চৌগাছার মেইন বাসস্ট্যান্ডে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চা৮লিয়ে সুলতান মন্ডলের কাছ থেকে একটি কাঁঠাল জব্দ করে। পরে কাঁঠালের নিচের অংশের খোসা খুললে বেরিয়ে আসে ২২ বোতল ফেনসিডিল।

সুলতার মন্ডল কাঁঠালের ভেতর করে অভিনব কৌশলে ফেনসিডিলগুলো যশোরের দিকে নিয়ে যাচ্ছিলেন। পরে পুলিশ তাকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451