তালতলী (বরগুনা) প্রতিনিধি ঃ বরগুনার তালতলীতে পুর্ব শত্রুতার জের
ধরে ইউ পি সদস্যকে কুপিয়ে গুরতর জখম করেছে দুৃবৃত্তরা। রবিবার
রাত ৮ টায় তালতলীর গ্রামীণ ব্যাংকের পিছনে ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলীর কড়াইবাড়িয়া
ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউ পি সদস্য আব্দুল জলিল রাড়ীকে
পাওনা টাকা নেওয়ার জন্য জামাল মোল্লা মোবাইল ফোনে ডেকে
তালতলীর গ্রামীণ ব্যাংকের পিছনে নিয়ে যায়। সেখানে পূর্বে ওৎ
পেতে থাকা শুক্কুর আলী, দুলাল,আলী হোসেন সহ ৬/৭ জন তাকে
উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় তার বাম পায়ের রগ কেটে
যায়। তার ডাক চীৎকারে লোকজন এগিয়ে এলে দুৃবৃত্তরা পালিয়ে
যায়। গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে
বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আশঙ্কা জনক
অবস্থায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু
হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তালতলী থানায় মামলা
হয়েছে (মামলা নং-০৪) । পুলিশ আসামী দুলালকে গ্রেপ্তার করেছে।