শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০১৬
  • ৩৭৪ বার পড়া হয়েছে

টাঙাইল থেকে: টাঙ্গাইলের মির্জাপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আবু সাঈদ ওরফে নুরু মাস্টারকে (৭০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই শিক্ষক বেলতৈল গ্রামের রহম আলী সরকারের ছেলে।

তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতেন। মঙ্গলবার রাতে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে এ হত্যাকাণ্ডটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বেলতৈল গ্রামে নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন নুরু। ওই বৃদ্ধের স্ত্রী রাতে পাশেই তার ভাতিজা মো. শাজাহান মিয়ার বাড়িতে ছিলেন। আজ বুধবার সকালে নুরুর স্ত্রী বাড়ি এসে টিনের ঘরের বেড়া কাটা দেখতে পান। তিনি ঘরের ভেতর গিয়ে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে।

খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পারিবারিক সূত্র জানান, দুই ছেলে ও স্ত্রী বাড়িতে না থাকায় মঙ্গলবার রাতে নুরু মাস্টার বাড়িতে একাই ছিলেন। দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে ঘরে ঢুকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। সকালে নিহতের স্ত্রী বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ এবং টিনের বেড়া কাটা দেখতে পায়। পরে ঘরে ভেতরে প্রবেশ করে স্বামী নুরু মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

নিহত নুরু মাস্টারের ভাতিজা শাজাহান মিয়া জানান, তার আরেক চাচা মোয়াজ্জেম হোসেনকে ১৫ বছর আগে দুর্বৃত্তরা হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে তিনি জানান। তিনি এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। মির্জাপুর থানার ওসি (তদন্ত) তুহিন খান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে খুনিদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451