তালতলী (বরগুনা) প্রতিনিধি ঃ দৈনিক নয়াদিগন্ত
পত্রিকার তালতলী উপজেলা সংবাদদাতা ও তালতলী সাংাদিক
ইউনিয়নের সভাপতি ইউসুফ আলীকে চাঁদার দাবীতে
লাঞ্ছিত করেছে পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পিয়ন
সাত্তার ও তার বখাটে ছেলে রাশেদ। তালতলী নয়াদিগন্ত
সাংবাদিকের বাসার সামনে পশ্চিম পার্শ্বে পানি উন্নয়ন
বোর্ডের সীমানা প্রাচীর ও পুুকুর। উক্ত প্রাচীরের
গেটের ভিতরের রাস্তা দিয়ে লোকজনের যাতায়াত করতে হয়।
রাস্তা দিয়ে যাতায়াত ও পুুকুরের পানি ব্যবহারের জন্য
আাশ-পাশের বাসিন্দাদের নিকট থেকে এস ও শাহ আলমের
দোহাই দিয়ে চাঁদা আদায় করছে পানি উন্নয়ন
বোর্ডের অবসরপ্রাপ্ত পিয়ন সাত্তার। সাংাদিক ইউসুফের
কাছেও পুকুরের পানি ব্যবহার গেটের মধ্যের রাস্তা দিয়ে
যাতায়াত করতে চাঁদা দাবী করে পিয়ন সাত্তার। সাংবাদিক
ইউছুফ তাকে চাঁদা না দেয়ায় তার চলাচলে বাধাঁ দেয়া
সহ বিভিন্ন সময় অশ্লীল ভাষা ব্যবহার করত পিয়ন সাত্তার।
গত বৃহস্পতিবার সন্ধায় পুর্ব পরিকল্পিত ভাবে সাংবাদিক
ইউছুফের বাসার সামনে এসে পিয়ন সাত্তার ও তার বখাটে
ছেলে রাশেদ অহেতুক তর্ক-বিতর্কের সৃষ্টি করে
সাংবাদিককে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ তাকে শারীরিক
ভাবে লাঞ্ছিত করে হত্যার হুমকি দেয় । এ সময় মোবাইল
ফোনে ভিডিও করার চেষ্টা করলে বখাটে রাশেদ তার মোবাইল
ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে দিয়ে চলে যায়।এ ব্যাপারে
তালতলী সাংবাদিক ইউনিয়নের কমিটির জরুরী সভা ডেকে
এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি রেজুলেশন করা
হয়েছে। উল্লেখ্য প্রায় দুই বছর পূর্বে পিয়ন সাত্তার
অবসরে গেলেও পানি উন্নয়ন বোর্ডের জরাজীর্ণ ও
ঝুকিপূর্ণ বিল্ডিংয়ে সপরিবারে বসবাস করে পানি
উন্নয়নের সম্পদ ভোগদখল সহ দূর্ণীতি ও চ্ধসঢ়;াঁদাবাজী
করছে সে। বিষয়টি নিয়ে সাংবাদিকরা পানি উন্নয়ন
বোর্ডের এস ও শাহ আলমের সাথে কথা বললে তিনি বিচার
করবেন বলে আশ্বাস দেন।