বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

রামগঞ্জে আন্ত:জেলা বৃহত্তম জুয়ার আসর প্রশাসন নীরব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০১৬
  • ৩৯২ বার পড়া হয়েছে

এম কাউছার হোসেন,রামগঞ্জ:
রামগঞ্জ বাসস্টান্ড এলাকায় দীর্ঘদিন থেকে জেলার সর্ববৃহত্তম জুয়ার আসর বসিয়ে বানিজ্য চালিয়ে আসছে প্রভাবশালী একটি মহল। ফলে জুয়া খেলাকে কেন্দ্র করে সন্ত্রাস,চাদাবাজি, মারামারি,খুন ইত্যাদি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উক্ত স্থানে জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে কলচমা মান্দারী বাড়ির কানা খোকা নামের একজন খুন হয়েছে। প্রকাশ্যে জুয়ার আসর বসলেও প্রশানের নীরব ভুমিকা সুশীল সমাজে ক্ষোভ বিরাজ করছে।
সূত্রে জানা যায়,রামগঞ্জ বাস টার্মিনালের দ্বিতীয় তলার কক্ষ এবং উত্তর পাশের বাউন্ডারী ওয়াল সংলগ্ন কয়েকটি টিনসেট রুম ও আশপাশের কয়েকটি ভবনে একটি প্রভাবশালী মহলের সহযোগিতায় প্রতিদিন রাত ১০টার পর ৫/৬ টি গ্র“পে জুয়ার আসর বসে। অভিযোগ রয়েছে প্রশাসন ম্যানেজ থাকায় উক্ত এলাকায় জুয়ার খেলার নিরাপদস্থান হওয়ায় প্রতিদিন পাশ্ববর্তী চাটখিল,হাজীগঞ্জ,রায়পুর,লক্ষ্মীপুর,শাহরাস্তি,সোনাইমুড়ি ও চৌহমুনী উপজেলা থেকে জুয়ারীরা দল বেঁধে জুয়া খেলতে আসে। টার্মিনাল এলাকার ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান,বিভিন্ন এলাকা থেকে জুয়ারীরা এখানে প্রতিদিন রাতে দল বেধে জুয়া খেলতে আসে । এ সমস্ত জুয়ারীদের মধ্যে অনেককে জুয়ার টাকা যোগাড় করতে গিয়ে স্ত্রীর ¯¦র্ণলংকার, ঘরের আসবাহপত্র ও মূল্যবান মালামাল বিক্রি করে দেওয়ারও একাধিক নজির রয়েছে। জুযারীরা তাদের স্ত্রী, ছেলে মেয়ে,মা-বাবার অধিকার থেকে বঞ্চিত করছে। এরা শুধু নিজেরা ধংস হচ্ছেনা পুরো পরিবারকে ধংস করে দিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক আর একজন ব্যবসায়ী জানান,৭/৮ দিন আগে কলসমা গ্রামের বিল্লাল হোসেন নামের একব্যক্তি জুয়া খেলার জন্য ঘরের ফ্রিজ বিক্রি করে দেয়। চাটখিলের এক জুয়ারী হোন্ডা নিয়ে জুয়া খেলতে এসে লস হলে হোন্ডা বিক্রি করে দেয়। এখানে প্রতিদিন হাটের মত জুয়ার আসর বসে। রামগঞ্জ থানা পুলিশ ও প্রশাসনের নামে প্রতিরাতে ২০হাজার টাকা করে নিচ্ছে ওই মহলটি।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ তোতা মিয়া জানান,এ ব্যাপারে আমার জানা নেই,তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।jua
প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451