মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলার চরফ্যাসনে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ দোকান ভস্মীভূত,১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ৩৩৭ বার পড়া হয়েছে

কামরুজ্জামান শাহীন,ভোলা:

ভোলার চরফ্যাসন উপজেলা সদরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ভয়াবহ এ অগ্নিকান্ডে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে প্রায়

১০ কোটি টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, চরফ্যাসন উপজেলার চরফ্যাসন পৌর বাজারের সদর

রোডের শরিফপাড়া ব্রিজ থেকে থানা রোডের পাবলিক টয়লেট রোড

পর্যন্ত বাজার গলিতে শনিবার ভোর রাত পৌনে ৪টার দিকে এ আগুন

লাগে। আগুনে মুদি মনোহরী, ফলের দোকান, মোবাইল সার্ভিসিং,

ফার্মেসি, সেলুন, হার্ডওয়ার দোকান, ইলেক্টনিক্স দোকানসহ অন্তত

২০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে নাশকতা নাকি

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এর সূত্রপাত তা জানা যায়নি।

এটি অগ্নিকান্ড নাকি নাশকতা তা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ।

আগুনের খবর পেয়ে চরফ্যাসন ও লালমোহনের ফায়ার সার্ভিসের ইউনিট

দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছার আগেই এসব ব্যবসা প্রতিষ্ঠান

পুড়ে ছাই হয়ে যায়। তবে চরফ্যাসন ফায়ার সার্ভিস ও লালমোহন ফায়ার

সার্ভিস কর্মীদের প্রানান্তকর চেষ্টায় প্রায় পৌনে ১ ঘন্টায় আগুন

নিয়ন্ত্রনে এনে অপর ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় চেষ্টা করে পরিমাণ কমিয়ে

আনতে সক্ষম হয়েছে।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মু.এনামুল হক জানান, আগুন

লাগার সংবাদ শুনেই ঘটনাস্থলে গিয়ে, ফায়ার সার্ভিস খবর দিয়ে ও আগুন

নিয়ন্ত্রণে আসা পর্যন্ত ছিলাম। আগুনে প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান

পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা।

চরফ্যাসন ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চরফ্যাসন

জানান, এ ঘটনায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের

সূত্রপাত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়েছে বলে জানান।

চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা

নির্বাহী অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেনসহ স্থানীয় জন

প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দুর্ঘটনাস্থল পরিদর্শন

করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451