বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার অনুরোধ ধর্মমন্ত্রী কায়কোবাদের খালে মাছের চাষ ও খালপাড়ে গাছ লাগানো হবে- আসাদুল হাবিব দুলু এমপি  ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ভারতে গ্রেপ্তার ২ এবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে কোনো আলোকসজ্জা করা হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দল  চট্টগ্রাম মহানগর প্রস্তুতি কমিটির আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে যুবলীগ ক্যাডার একাধিক হত্যা মামলার আসামী টেডি দিদার খুন

বোয়ালখালী ও ভুজপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০১৬
  • ৩৩৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম: ফটিকছড়ির ভুজপুর ও বোয়ালখালী পশ্চিম গোমদণ্ডীতে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ জুলাই) এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের পূর্ব রত্নাপুর গ্রামের কবির আহমেদের মেয়ে আছমা আকতার (১১) ও তানজিনা আকতার (৫) পুকুরে ডুবে মারা যায়।

ওমর ফারুক নামের এক প্রতিবেশী সাংবাদিকদের জানিয়েছেন, কবির আহমদের স্ত্রী জরুরি প্রয়োজনে সকালে বাইরে যাওয়ার সময় দুই মেয়েকে ঘরে রেখে যান। বিকেল তিনটার দিকে বাড়ি ফিরে মেয়েদের না দেখতে পেয়ে খোঁজ করতে থাকেন। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পান।

এদিকে বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডীর আলাউদ্দিন সরকার বাড়িতে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ির সামনের পুকুর পাড়ে খেলার সময় পানিতে ডুবে খোরশেদ আলম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি প্রবাসী রাশেদের ছেলে।

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. বাবর সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে খোরশেদক উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, বর্ষাকালে প্রায় উপজেলাতেই পুকুরে ডুবে মর্মান্তিকভাবে শিশুরা মারা যাচ্ছে। এটি উদ্বেগজনক। এক্ষেত্রে মা-বাবা-অভিভাবকদের সচেতন হতে হবে। পুকুরের ঘাটে দুই-তিন ফুট উঁচু বেষ্টনী দিতে হবে। দুর্ঘটনা প্রবণ অংশে বেড়া দিতে হবে। ঘাটলা পিচ্ছিল হলে ঘষে পরিচ্ছন্ন রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451