মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকট: চিকিৎসা সেবা পাচ্ছে না রোগীরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০১৭
  • ৪৯৭ বার পড়া হয়েছে

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  :

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে প্রায় চিকিৎসক সংকট হয়ে পড়েছে। এখানে ২১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র ৬ জন। এছাড়া উপজেলা ১৫ টি সাব-সেন্টারে নেই কোন চিকিৎসক। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিবগঞ্জ হাসপাতালে বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ মাত্র ৭ জন চিকিৎসক রয়েছেন। অথচ এই হাসপাতালে ২১ জন চিকিৎসক থাকার কথা। অন্যদিকে উপজেলা ১৫ টি সাব-সেন্টারে চিকিৎসক না থাকায় ফার্মাষ্টিট ও মেডিকেল সহকারী দিয়ে চলছে রোগীর চিকিৎসা। শিবগঞ্জ হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা। বেশ কিছু দিন থেকে নেই স্থায়ী আবাসিক মেডিক্যাল অফিসার। ইতিমধ্যে বেশ কিছু মেডিক্যাল অফিসার এ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অন্যত্র বদলী হয়ে চলে গেছেন। এখানে নেই জুনিয়ার কনঃ (সার্জারী), জুনিয়ার কনঃ  (মেডিসিন), জুনিয়ার কনঃ (গাইনী), জুনিয়ার কনঃ (চক্ষু), জুনিয়ার কনঃ (ইএনটি), জুনিয়ার কনঃ (চর্ম ও যৌন), জুনিয়র কনঃ (কার্ডিও), জুনিয়ার কনঃ (শিশু), আবাসিক মেডিক্যাল অফিসার, এমও/আইএমও সহকারী সার্জন (নবসৃষ্ঠ) হোমিও প্যাথি। যে কয়জন চিকিৎসক তার মধ্যে রয়েছেন ডাঃ আজিজুল হক, ডাঃ সালাউদ্দিন কবির, ডাঃ কুশল কুমার ব্যান্ধা, ডাঃ আবু শাহাদাৎ মাহফুজ, ডাঃ কামাল উদ্দিন ও ডাঃ রবিউল ইসলাম। আবাসিক মেডিক্যাল অফিসার না থাকায় হাসপাতালের ইনডোরে ভর্তি হওয়া রোগীরা যথাযথ ভাবে চিকিৎসা সেবা পাচ্ছে না। অবশ্যই একজন ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার হিসাবে দায়িত্ব পালন করলেও সব দিক তার পক্ষে একা দেখাশুনা করা সম্ভব হচ্ছে না। হাসপাতালে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা থাকলেও নিয়মিত অফিস না করায় অন্যান্য বিভাগ গুলোতেও দেখা দিয়েছে অনিয়ম। ফলে হাসপাতালে চিকিৎসার জন্য আসা গরীব রোগীদের বাধ্য হয়ে ক্লিনিক গুলোতে গলা কাটা টাকা দিয়ে চিকিৎসা করতে হচ্ছে। আবার হাসপাতালের কোন কোন কর্মকর্তা-কর্মচারী ও নার্সেরাও হাসপাতালের চিকিৎসার জন্য আসা গরীব রোগীদের চিকিৎসক নেই বলে অন্যান্য ক্লিনিকে পাঠিয়ে দিয়ে ফায়দা লুটছে বলেও অভিযোগ উঠেছে


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451