বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

পটুয়াখালীতে আইসিটি আইনে দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০১৭
  • ৫৩৫ বার পড়া হয়েছে

 দশমিনা প্রতিবেদক,মু.নজরুল ইসলাম।
পটুয়াখালীর দশমিনা উপজেলার কর্মরত দুইজন সাংবাদিকের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলার মির্জা গঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকরা। সকাল সাড়ে ১০টায় টায় রিপোর্টাস ইউনিটি মির্জাগঞ্জের আয়োজনে অফিস সংলগ্ন এই মানববন্ধন কর্মসুচি চলাকালে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন. রির্পোটাস ইউনিটি মির্জাগঞ্জ সভাপতি মো. জসীমউদ্দিন ও সাধারন সম্পাদক শ্রী উওম গোলদার । বক্তরা বলেন, দশমিনায় সম্পত্তি দখলের উদ্দেশ্যে একটি দরিদ্র সংখ্যালঘু পরিবারের বৃদ্ধা মহিলাকে হাত-পা বেঁধে নির্যাতনের সংবাদ প্রকাশ করার দশমিনার স্থানীয় দুই সাংবাদিকের নামে এই মিথ্যা মামলা দিয়ে হয়রানীর চেষ্টা করা হচ্ছে। তাই অবিলম্বে এই আইসিটি আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।
গত ১৬ মে দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিকদার গোলাম মোস্তফা বাদি হয়ে দি এশিয়ান এজ পত্রিকার উপজেলা প্রতিনিধি নিপুন চন্দ্র ও দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জীর নামে দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তথ্য ও প্রযুক্তি আইনের ২০১৬ এর ৫৭ ধারার একটি মামলা দায়ের হয়েছে। আদালত সাতদিনের মধ্যে যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা পাওয়ার পর পুলিশ মামলাটি পর্যালোচনা শুরু করেছে এবং সঠিক ভাবে পর্যালোচনার জন্য সময় বাড়ানোর আবেদন করে। তবে গত মঙ্গলবার আদালত এক আদেশে ২৪ ঘন্টার মধ্যে মামলাটির এজাহার গ্রহন করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451