শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

আ’লীগ ক্ষমতায় আসলে দেশে উন্নয়ন হয় : ভোলায় বাণিজ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৯ জুন, ২০১৭
  • ৩৩০ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি॥

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, দেশে একের পর এক

উন্নয়ন হচ্ছে। উন্নয়নের যেন কোন শেষ নেই। প্রধানমন্ত্রী শেখ

হাসিনার নেতৃত্বে দেশে যে পরিমান উন্নয়নমূলক কাজ হচ্ছে তাতে

আওয়ামীলীগ আবারো ক্ষমতায় আসবে। তখন এ উন্নয়নের গতি অব্যাহত

থাকবে। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে কোন উন্নয়ন করেনি। বরং তারা

ক্ষমতায় এসে ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও পদ্মা ব্রীজের কাজ বন্ধ

করে দিয়েছিলো। এসরকার ক্ষমতায় এসে পদ্মা ব্রীজ, কর্নফুলী টার্নেল,

পায়রা বন্দর এবং বিদ্যূৎকেন্দ্রসহ অনেক উন্নয়ন কাজ করছে।

বৃহস্পতিবার(৭জুন) দিনব্যাপী ভোলা সদর উপজেলার কাচিয়া, বাপ্তা ও

ইলিশা ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে তিনি

এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপির আমলে অন্যায় অত্যাচার করলেও

আওয়ামী লীগ প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করেনা। তোফায়েল

বলেন, ইফতার পার্টিতে মানুষের দোয়া-কালাম করার কথা থাকলেও

বিএনপি নেত্রী তা না করে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের কথা

বলেন। যার কথার সাথে বাস্তবতার কোন মিল নেই। বাণিজ্যমন্ত্রী বলেন,

ভোলার চারাটি সংসদীয় আসনের নদী ভাঙন রোধকল্পে দেড় হাজার কোটি

টাকার বরাদ্দ হয়েছে। এ ছাড়া অবকাঠোমো উন্নয়নে ৪৬৫ কোটি

টাকা বরাদ্দ হয়েছে। ভোলা জেলার কোন রাস্তা-ঘাট আর কাচা থাকবেনা।

খুব শিগগিরই ভোলা-বরিশাল সড়কের ব্রীজ নির্মান কাজ শুরু হবে।

বাণিজ্যমন্ত্রী সকালে হ্যালিকপ্টারযোগে ভোলা শহরে এসে হেলপ্যাড

চত্বরে অবতরন করেন। এসময় বন ও পরিবেশ উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম

জ্যাকব সাথে ছিলেন। পরে মন্ত্রী বাপ্তা ইউনিয়নে ১ কোটি ৭৭ লাখ

টাকা ব্যায়ে কৃষক সেবা কেন্দ্র, কাচিয়া ইউনিয়নে ৩ কিলোমিটার

পাকা রাস্তা ও ইলিশা ইউনিয়নে বাজার উন্নয়ন ভবন নির্মান কাজের

উদ্বোধন করেন।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা পরিষদের

চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান

নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল

ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল

হোসেন বিপ্লব, বাপ্তা ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব,

ইলিশা ইউপি চেয়ারম্যান হাসনাইন আহমেদ, জেলা সেচ্ছাসেবক লীগের

আহবায়ক আবু সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451