মোঃ নাজমুল হোসেন ,তালতলী প্রতিনিধিঃ
আমতলী-পটুয়াখালী সড়কের ব্রিক ফিল্ড নামক স্থানে রবিবার ভোরে
এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রন হাড়িয়ে খাদে পড়ে পারভেজ সরদার পনি (৩৮) নিহত
হয়েছে। চালকসহ ৬ জন আহত হয়। আহতদের পটুয়াখালী জেনারেল
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, বরগুনার তালতলী উপজেলার ছোট ভাইজোড়া
গ্রামের সোহরাব সরদার (৬০) ক্যান্সার রোগে আক্রান্ত। বড় ছেলে পারভেজ সরদার
বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে এ্যাম্বুলেন্সে
বাড়ীতে ফিরছিল। রবিবার সকাল সারে ৬টার দিকে এ্যাম্বুলেন্সটি আমতলী –
পটুয়াখালী সড়কের ব্রিক ফিল্ড নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে
খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পারভেজ সরদার পনি নিহত হয়। বাবা সোহরাব
সরদার (৬০), ভাই ইসমাইল সরদার নয়ন (৩৫) বোন তাসলিমা আক্তার (২৮),
ভগ্নিপতি জাফর মিয়া (৩৫), বন্ধু মনির (৩৬) ও এ্যাম্বুলেন্স চালক আলী
আকবর লালটু (৩০) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী
জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ শহিদ উল্যাহ বলেন পারভেজ
নামের একজন নিহত হয়েছে। আহতদের পটুয়াখালী জেনারেল হাসপাতালে
ভর্তি করা হয়।