বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কাল থেকে শুরু হচ্ছে ঈদে লঞ্চের টিকিট বুকিং

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০১৭
  • ৪৮১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ  কাল থেকে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঈদে ঘরমুখো নৌ-যাত্রীদের লঞ্চের কেবিনের টিকিট বুকিং। যাচাই-বাছাই শেষে টিকিট বিক্রি শুরু হবে ১৩ জুন থেকে। আর কেবিনের টিকিট যাতে কালোবাজারে না যায়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন লঞ্চ মালিকরা। অপরদিকে, ১৫ জুন থেকে স্টিমারের কেবিন বুকিং শুরুর সম্ভাবনার কথা জানিয়েছে বিআইডব্লিউটিসি।

ঢাকা-বরিশাল নৌ-পথে লঞ্চের কেবিনের টিকিটটি সাধারণ সময়েই পাওয়া খুব কঠিন। আর ঈদের সময় কেবিনের একটা টিকিট যেন অনেকটা সোনার হরিণ। এ কারণে কবে অগ্রিম টিকিট ছাড়া হবে সে খবর জানতে রমজানের শুরু থেকেই যাত্রীরা যোগাযোগ শুরু করেন বুকিং কাউন্টারে। তবে মঙ্গলবার থেকে কেবিনের বুকিং স্লিপ জমা নেয়া শুরু হবে বলে জানান লঞ্চ মালিকরা। আর তৃতীয় শ্রেণীর টিকিট দেয়া হবে ভ্রমণরে দিন।

কেবিনের টিকিট যাতে কালোবাজারে না যায়, সে ব্যাপারে পদক্ষপে নেয়ার কথা জানালেন সুন্দরবন নেভিগেশন পরিচালক আকতার হোসেন আখেজ।

ঈদের এক সপ্তাহ আগে স্টিমার সার্ভিসের বিশেষ ট্রিপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসি’র বরিশালের সহ-মহাব্যবস্থপক সৈয়দ আবুল কালাম আজাদ।

এবার ঈদে ঢাকা-বরিশাল রুটে তিনটি ডে-সার্ভিসসহ মোট ২০টি লঞ্চ ও ৬টি স্টিমার চলাচল করার কথা রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451