ভোলা প্রতিনিধিঃ
শনিবার রাতে উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেকর কিল্লার পাড়
সংলগ্ন আবদুল মন্নানের বাড়িতে হরিণের গোস্ত ভাগাভাগির সময়
দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, মনপুরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা
আবদুল মন্নানের ছেলে রাসেল (২৫) ও একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের
বাসিন্দা আলাউদ্দিন মাঝির ছেলে জাফর (৩৯)।
মনপুরা থানার ওসি শাহীন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে
শনিবার রাতে মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক আবদুল মন্নানের
বাড়িতে পুলিশ অভিযান চালায়। এই সময় ৩ কেজি হরিণের গোস্তসহ
দুই জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা
হয়েছে বলে জানান ওসি।
ওসি আরোও জানান, এই ঘটনায় হালিম, শামসু ও মাসুম নামে আরোও
তিনজন জড়িত বলে পুলিশকে তথ্য দেন আটককৃতরা।
আটককৃত আসামী জাফর জানান, বদনার চর সংলগ্ন মেঘনায় ৫ জন
মাছ শিকারে যাই। এই সময় চর সংলগ্ন নদীর তীরে একটি হরিণ কাদা
মাটিতে আটকিয়ে থাকতে দেখি। পরে হরিণটিকে ধরে বাড়িতে নিয়ে
এনে জবাই করে গোস্ত ভাগ-বাটোয়ারা করি। জবাইকৃত হরিণের
গোস্ত নিয়ে অপর তিনজন হালিম, শামসু ও মাসুম চলে গেলে পরক্ষনে
এসে পুলিশ আমাদের আটক করে।