মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

গলাচিপায় দশমিনার দুই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন!!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৫ জুন, ২০১৭
  • ৫০১ বার পড়া হয়েছে

মু.নজরুল ইসলাম ,গলাচিপা প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় দশমিনা উপজেলার সাংবাদিক নিপুন চন্দ্র ও সঞ্জয় ব্যানার্জীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানব বন্ধন করেছে গলাচিপা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক বৃন্দ। রবিবার সকাল ১০ টায় পৌরসভার শ্যামলীবাগের রিপোর্টার্স ক্লাব কার্যালয়ের সম্মুখে এ মানব বন্ধন করা হয়। গত ১৪ মে      “দি এশিয়ান এজ” পত্রিকার দশমিনা উপজেলা প্রতিনিধি নিপুন চন্দ্রের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা হয় এবং গত ১৬ মে তথ্য আইনের ৫৭ ধারায় সাংবাদিক নিপুন চন্দ্র ও “দৈনিক জনতা” পত্রিকার দশমিনা উপজেলা প্রতিনিধি সঞ্জয় ব্যানার্জীর বিরুদ্ধে একটি মামলা হয়। এ নিয়ে সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। মানব বন্ধন শেষে রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের গলাচিপা উপজেলা প্রতিনিধি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ। সভাপতি তার বক্তব্যে বলেন, কোন স্বার্থান্বেষী মহল যদি এভাবে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা মামলা করে তাহলে সমাজে ন্যায় প্রতিষ্ঠা ও সত্যের লেখনীর কলম একদিন থেমে যাবে। ক্ষতিগ্রস্ত হবে সমাজের নিরীহ, নিপীড়িত, নির্যাতিত, অসহায় বিবেকবান মানুষ। সভা পরিচালনা করেন দৈনিক কালের ছবির গলাচিপা উপজেলা প্রতিনিধি রিপোর্টার্স  ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুবেল। উক্ত সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. জিল্লুর রহমান (জুয়েল), আশিক মাহমুদ রুসেল, যুগ্ম সাধারণ সম্পাদক, মো. আজীম, দেবাশীষ সমদ্দার সোহাগ, রিপন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সঞ্জিব দাস, সহ সাংগঠনিক সম্পাদক কমল সরকার, কোষাধ্যক্ষ মো. বাইজিদ শিকদার, দপ্তর সম্পাদক সাব্বির আহম্মেদ (ইমন), প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. হাফিজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গোলাম মাহমুদ স্বপন, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. মাহবুব প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451