মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

মধ্যপ্রাচ্যে রোজা শুরু শনিবার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০১৭
  • ৫৬৭ বার পড়া হয়েছে

সৌদি আরবে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। দেশটির সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান।বৃহস্পতিবার সৌদি আরবে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সৌদি আরবের সুপ্রিম কোর্ট শনিবার থেকেই রোজা শুরুর ঘোষণা দেয়।

শুক্রবার রাতে সেহরি খাওয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যবাসীরা তাদের রোজা শুরু করবে। সৌদি আরব ছাড়াও কুয়েত, কাতার,সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, জর্ডান, ফিলিস্তিন, তুরস্ক, মিশর, লিবিয়ার মুসলমানরা শুক্রবার রাতে সেহরি খাবেন।এছাড়াও জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াস এবং ইউরোপের দেশ ফ্রান্স ও বেলজিয়ামে একই দিন থেকে রমজান শুরু হবে।

সাধারণত সৌদি আরবের পরদিন থেকে বাংলাদেশে রমজান মাস শুরু হয়।মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রমজানে নতুন কর্মঘণ্টা ঘোষণা করা হয়েছে।দেশটির সরকারি মানবসম্পদ কর্তৃপক্ষ বলছে, সংযুক্ত আরব আমিরাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অফিস করবেন।এক মাস রোজা রাখার পর সারা বিশ্বের মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451