মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

চাচা শ্বশুড় পেটালো ভাতিজা বৌকে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬
  • ৩৩২ বার পড়া হয়েছে

গুরুদাসপুর প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের রওশনপুর গ্রামের গৃহবধূ পারুল বেগমকে পিটিয়ে

জখম করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে তার চাচা শ্বশুড় জানমামুদ মন্ডল ও তার ছেলেরা।

ভুক্তভোগীর পরিবার ও থানা সুত্রে জানা যায়, উপজেলার রওশনপুর গ্রামের আহম্মদ মন্ডলের ছেলে আতিকুল

ইসলাম (৩২) এর সাথে তার চাচা জানমামুদ মন্ডল ও তার ছেলে সন্তানদের সাথে জমিজমা সংক্রান্তে

দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আতিকুলের

চাচা জানমামুদ মন্ডল ও তার দুই ছেলে জামিল মন্ডল (২৭), আজিম মন্ডল (৩০) ভাতিজা আতিকুলের

অনুপস্থিতিতে তার বাড়িতে অনাধিকার প্রবেশ করে স্ত্রী তিন সন্তানের জননী পারুল বেগম (২৭) কে

কাঠের বাটাম ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে তার গলার ১০ আনি ওজনের স্বর্ণালঙ্কার ছিনিয়ে

নেয়। এ সময় পারুলের চিৎকার শুনে প্রতিবেশিরা তাকে রক্ষা করে মুমূর্ষ অবস্থায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সে চিকিৎসাধীন নেয়। তার মাথা ও বুক, পাঁজর, পিঠে গুরুতর আঘাত লাগায় সে স্বাস্থ্য কমপ্লেক্সের

মহিলা ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লরছে।

এ ব্যাপারে আতিকুল ইসলাম বাদী হয়ে তার চাচা জানমামুদ মন্ডল, চাচাতো ভাই জামিল মন্ডল ও আজিম

মন্ডলের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন। থানা পুলিশ ঘটনাস্থলে না গেলেও স্বাস্থ্য কমপ্লেক্স

বেডে পারুলের দুরাবস্থা পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451