বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  সুন্দরগঞ্জে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল না অষ্টম শ্রেণির ছাত্রি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬
  • ৩৬৭ বার পড়া হয়েছে

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি :

সুন্দরগঞ্জে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল না অষ্টম শ্রেণির ছাত্রি আমিনা

আক্তার। আমিনা আক্তার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব গ্রামের মৃত

আমিনুল ইসলামের কন্যা এবং স্থানীয় জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের

ছাত্রি।

গত মঙ্গলবার গভীর রাতে একই গ্রামের হযরত আলির ছেলে এবং দেবী

চৌধুরাণী মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র নুরুন্নবী মিয়ার সাথে

আমিনার বিয়ে হয়। এদিকে সংশ্লিষ্ট ইউপির ওয়ার্ড সদস্য আমিনুল ইসলাম

সওদাগর জানায়, প্রায় এক সপ্তাহ থেকে ওই এলাকায় তিনি যাননি। প্রধান

শিক্ষক জহুরুল ইসলাম বাদশা জানায়, আমিনা তার বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে

পড়ছে। ইউপি চেয়ারম্যান নজমুল হুদা ঘটনার তীব্র নিন্দা জানান। উপজেলা

নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হাবিবুল আলম গত বুধবার রাতে ঘটনাস্থলে গিয়ে

কাউকে না পেয়ে বর ও কনে পক্ষের লোকজনদের তার কার্যালয়ে যাওয়ার জন্য

মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন বলে জানান। তবে তিনি যখন এলাকায

ঢোকেন তখন বিয়ে সংশ্লিষ্ট লোকজন দৌড়ে পালিয়ে যান বলে এলাকাবাসি

জানান। বাল্য বিয়েটি বাতিল করে দোষিদের শাস্তির দাবী জানান স্থানীয় লোকজন। 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451