বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক

বাংলাদেশেরও নাম নিলেন জাতিসংঘ মহাসচিব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০১৬
  • ৪৪৪ বার পড়া হয়েছে

ডেস্কঃ মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বৈশ্বিক হুমকি, প্রভাব ও অনুপ্রেরণার উদাহরণ দিতে গিয়ে বাংলাদেশেরও নাম নিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

তিনি বলেছেন, গত ছয় মাসেই ইসলামিক স্টেট বাংলাদেশ, বেলজিয়াম, মিসর, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, লেবানন, পাকিস্তান, রাশিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা চালিয়েছে বা হামলা চালাতে অনুপ্রাণিত করেছে কিংবা দায় স্বীকার করেছে।

জাতিসংঘ থেকে বার্তা সংস্থা সিনহুয়া গত মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ মহাসচিব আইএস নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের সময় এসব কথা বলেছেন। গত ছয় মাসে বিভিন্ন দেশে কথিত আইএসের হামলা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এসব হামলায় পাঁচ শতাধিক ব্যক্তি নিহত এবং কয়েক শ আহত হয়েছে।’

জাতিসংঘ মহাসচিব বলেন, ওই দেশগুলোর আইন প্রয়োগকারী সংস্থাগুলো এসব হামলার তদন্ত করছে। তবে এটি ইতিমধ্যে স্পষ্ট যে সিরিয়ায় আইএসের দখলে থাকা এলাকা থেকে ইউরোপে ফেরা বিদেশি সন্ত্রাসী যোদ্ধারা এসব হামলা সমন্বয় করছে।

মহাসচিব বলেন, ইরাক ও সিরিয়ায় আন্তর্জাতিক জোটের হামলায় চাপে থাকা সত্ত্বেও আইএস নিয়ে বৈশ্বিক ঝুঁকি এখনো উচ্চমাত্রায় রয়েছে। ইরাক ও সিরিয়ায় আইএসের দখলের বিস্তার থামলেও সাম্প্রতিক মাসগুলোতে জাতিসংঘের অনেক সদস্য রাষ্ট্রই বলেছে, আইএস কৌশলগতভাবে এখনো দুর্বল হয়নি এবং অপূরণীয় কোনো ক্ষতি আইএসের এখনো হয়নি। উদ্বেগের বিষয় হলো, আইএসের অস্ত্র কমছে এ কথা জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রই বলছে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451