রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

লালমোহনে বিয়ে বাড়িতে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬
  • ৪০৬ বার পড়া হয়েছে

ভোলা: জেলার লালমোহনে বিয়ে বাড়িতে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করায়।

সোমবার দুপুর দুটার দিকে উপজেলার গজারিয়া এলাকার মৃধা কান্তি সেলিমের বাড়িতে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

স্থানীয়রা জানায়, সম্প্রতি গজারিয়ার মৃধাকান্তি সেলিমের মেয়ের সঙ্গে চরফ্যাশন উপজেলার উত্তর ফ্যাশন এলাকার গাজীর ছেলের সাথে বিয়ে হয়। সোমবার দুপুরে কনের বাড়িতে বউভাতের আয়োজন করা হয়। এসময় গেটের টাকা নিয়ে দুই পক্ষের লোকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা মারামারিতে লিপ্ত হয়। চেয়ার টেবিল ও গ্লাস নিক্ষেপ করে মারামারিতে দুই পক্ষে আহত হয় অন্তত ১০ জন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার খবর পেয়ে এসআইকে পাঠানো হয়। তিনি উভয়ের মধ্যে শালিস মীমাংসার চেষ্টা করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451