বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় ইমামদের অংশগ্রহনে এডভোকেসি সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ৩১৫ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি : ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক এডভোকেসি সভা কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৬০ জন ইমামদের নিয়ে  (২৪ এপ্রিল) সোমবার বেলা আড়াইটায় কলাপাড়া উপজেলা ইউটিডিসি হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সিসিএসডি,পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার আয়োজনে ও পটুয়াখালী জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের বাস্তবায়নে ইমামদের নিয়ে এ এডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান, পরিবার পরিকল্পনা পটুয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো.মনিরুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা.এম এ মান্নান, মো.সাদেকুর রহমান এনজেন্ডার হেল্থ বাংলাদেশ, প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাংবাদিক সুজন মৃধা, ডা.সৈয়দ নেছার আলী প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ডা.মুঃ জসিম উদ্দিন উপ-পরিচালক পটুয়াখালী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো.ইলিয়াস খান রানা কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এডভোকেসি সভার দ্বিতীয় পর্বে ইমামদের প্রজেক্টরের মাধ্যমে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক ধারণা দেওয়া হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451