মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপি হাওরের পানি নিয়ে অপপ্রচার চালাচ্ছে : প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ২৪৪ বার পড়া হয়েছে

 

বাংলার প্রতিদিন অনলাইন ডেস্কঃ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হাওরের পানিতে ইউরেনিয়াম আছে বলে বিএনপি অপপ্রচার চালাচ্ছে। কোনো তথ্য ছাড়াই দলটির নেতারা এ বিষয়ে বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির কোনো এক নেতা, একেবারে যেন মহাজ্ঞানী-বিজ্ঞানী। তিনি বলে দিলেন ভারত থেকে ইউরেনিয়াম এসে এই হাওর অঞ্চলে মাছ মেরে ফেলছে। যখন অভিযোগ এলো, আমরা কিন্তু বসে ছিলাম না। অ্যাটমিক অ্যানার্জি থেকে বিশেষজ্ঞ পাঠিয়ে সেখানকার পানি পরীক্ষা করা হলো। তাঁরা বললেন, এখানে এ ধরনের কিছু পাওয়া যায়নি। এ কথা শোনার পরেও তারা সংবাদ সম্মেলন করে এ কথা বলে বেড়াচ্ছে। এর অর্থ কী দাঁড়াচ্ছে? তাঁদের কী প্রমাণ আছে? আমি বলব তাঁরা যে কথাটা বলছে সেটার প্রমাণ নিয়ে তাঁরা উপস্থিত হোক।’

 

সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, কিশোরগঞ্জের হাওর এলাকায় বাঁধ ভেঙে ও পাহাড়ি ঢলের পানিতে অকালবন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে ধান। গত এক সপ্তাহে হাওরে মাছ মরে ভেসে উঠছে পানিতে। শুধু মাছ নয়, মারা গেছে হাঁসসহ অন্যান্য জলজ প্রাণী।

অভিযোগ ওঠে, ভারত থেকে আসা ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় পদার্থের কারণে হাওরে ওই মড়ক দেখা দেয়। তবে গতকাল রোববার পরমাণু শক্তি কমিশনের একটি দল হাওরের পানি পরীক্ষা করে জানান, ওই পানিতে ইউরেনিয়ামের উপস্থিতি পাওয়া যায়নি। কমিশনের ধারণা, ধানচাষে সার ও কীটনাশক ব্যবহারের কারণে জলজ প্রাণী মারা যেতে পারে। এ ছাড়া পানির নিচে তলিয়ে যাওয়া ধান পচেও পরিবেশ বিরূপ হয়েছে, যাতে মাছ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী মারা যাচ্ছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451