বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় সন্ত্রাসীরা এক যুবকের হাত-পায়ের রগ কেটে দিয়েছে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৩১১ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়ায় শাকিল বেপারী (৩০) নামে এক যুবকের দু’হাত এবং পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। শনিবার (২২ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ফতেহপুর খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।আহত শাকিল বেপারীকে স্থানীয়রা উদ্ধার করে  কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে।
পরে তার অবস্থার উন্নতি না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে) প্রেরণ করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জুনায়েদ হোসেন লেলিন বাংলার প্রতিদিন কে জানান- তার হাত-পায়ের রগ কেটে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত করে ফেলেছে।  সাধ্যমত চিকিৎসা দিয়ে বরিশাল রেফার করা হয়েছে।’
শাকিল বেপারী কলাপাড়া পৌরশহরের ইসলামপুর এলাকার মালেক বেপারীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সাকালে নীলগঞ্জ ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামে একটি মাছের ঘের নিজেদের দখলে আনতে গেলে প্রতিপক্ষ কাশেম শেখসহ তার লোকজন ধারালো অস্ত্রে দিয়ে কুপিয়ে শাকিল বেপারীর দু’হাত এবং দু’পায়ের রগ কেটে দেয়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে।কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক এস,আই মো.শহিদুল ইসলাম খান জানান, ঘেরটি নিয়ে দু’পক্ষের দীর্ঘ দিনের দ্বন্দ চলে আসছে। গতকাল শাকিল বেপারী কাশেম শেখের দখলকৃত ঘেরটি  দখল করতে গেলে দু’গ্রুপের সংঘর্ষ হয়। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি  জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451