মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় তিন ইউপিতে আ’লীগ প্রার্থীরা বিজয়ী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ২৯১ বার পড়া হয়েছে

 

ভোলা প্রতিনিধি:

ভোলার মনপুরা ও দৌলতখানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে

আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

বিজয়ী প্রার্থীরা হলেন- মনপুরা উপজেলার মনপুরা ইউপিতে আওয়ামী

লীগ সমর্থিত প্রার্থী আমানত উল্ল্যাহ আলমগীর এবং দৌলতখান

উপজেলার সৈয়দপুর ইউনিয়নের জিএস ভুট্ট। এছাড়া দৌলতখান

উপজেলার হাজিপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হামিদুর রহমান

টিপু বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।

রোববার (১৬ এপ্রিল) রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে তাদের নাম

ঘোষণা করা হয়।

মনপুরা ইউনিয়নে মোট ভোটার ছিল ১১৩৬০ জন। আওয়ামী লীগ

প্রার্থী মোঃ আমানত উল্ল্যাহ আলমগীর নৌকা প্রতীক নিয়ে ৫২৯৩

ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি

মনোনীত প্রার্থী জোবায়ের হাসান রাজীব চৌধূরী পেয়েছেন ২৭৫৭

ভোট।

সৈয়দপুর ইউনিয়নে মোট ভোটার ছিল ১৯৩৪২ জন। আওয়ামী লীগের

প্রার্থী জিএস ভুট্টু পেয়েছেন ৯৪৮৯ ভোট। তার নিকটতম

প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী মো: নিজাম উদ্দিন ৭০৪ ভোট

পেয়েছেন।

জেলা নির্বাচন অফিসার হেলাল উদ্দিন খান বলেন, সুষ্ঠু পরিবেশে ভোট

গ্রহণ এবং গণনা অনুষ্ঠিত হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451