বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

সব কারাগারের নিরাপত্তা জোরদারে জরুরি বার্তা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ২১৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

দেশের সব কারাগার, তার আশেপাশের এলাকাসহ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত এলাকায় নিরাপত্তা জোরদার করতে পুলিশ সুপারদের জরুরি নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার সকালে পাঠানো ওই নির্দেশনার বলা হয়, আগে থেকেই হুমকি আছে এমন এলাকাসহ স্পর্শকাতর সব এলাকা ও স্থাপনার নিরাপত্তা জোরদার করতে হবে।

ধারণা করা হচ্ছে, জঙ্গিনেতা মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসির রায় কার্যকরের পর যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে; সেজন্যই এ ব্যবস্থা।

এরই মধ্যে মুফতি হান্নানের ফাঁসি কার্যকরের প্রস্তুতি নিয়েছে কারাকর্তৃপক্ষ। বুধবার সকালে কাশিমপুর কারাগারে তার স্ত্রী, দুই মেয়ে ও বড় ভাই দেখা করেন। সকাল ৭টা ১০ মিনিট থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত প্রায় ৪০ মিনিট সময় ধরে তারা মুফতি হান্নানের সঙ্গে কথা বলেন।

কারাগারের একটি সূত্র বলছে, বুধবার রাতেই এই তিনজনের ফাঁসি এক সঙ্গে কার্যকর করা হবে। এজন্য মঞ্চ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। সেখানে টাঙানো হয়েছে শামিয়ানা। তিন জন জল্লাদকেও প্রস্তুত রাখা হয়েছে। তবে কৌশলগত কারণে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।

দ্রুত ফাঁসি কার্যকরের জন্য এরই মধ্যে মহড়া হয়েছে। আর শীর্ষ জঙ্গি নেতা হান্নানকে রাখা হয়েছে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের হিমেল নামের কনডেম সেলে।

কারাগারটির সুপার মো. মিজানুর রহমান বলেন, ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালিয়ে তিনজনকে হত্যার দায়ে মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল ওরফে বিপুলের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কাশিমপুর কারাগারে। আরেক আসামী দেলোয়ার হোসেন ওরফে রিপনের দণ্ড কার্যকর করা হবে সিলেট কেন্দ্রীয় কারাগারে।

দু’জঙ্গির ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। কারাগার ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশীদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451