বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন

ঈদ জামাত ও রথযাত্রায় দেশব্যাপী ৮২ হাজার স্বেচ্ছাসেবক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৬ জুলাই, ২০১৬
  • ৫৫০ বার পড়া হয়েছে

ঢাকা: পবিত্র ঈদুল-ফিতর ও হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে দেশব্যাপী ৮২ হাজার ২৫২ জন স্বেচ্ছাসেবক কাজে নিয়োজিত থাকছেন। তারা সুষ্ঠুভাবে অনুষ্ঠান আয়োজনে কাজ করবেন।

জেলা ও উপজেলা প্রশাসন থেকে তাদের কাজে লাগানো হচ্ছে। আট বিভাগের ৬৪টি জেলায় ভিন্ন ভিন্ন দলে ভাগ হয়ে তারা দায়িত্ব পালন করবেন। সারাদেশের ৮০ হাজার ৭৫৩টি ঈদ জামাতের জন্য রয়েছেন ৮১ হাজার ৩৫০ জন আর ৮৬০টি রথযাত্রার জন্য নিয়োজিত ৯০২ জন।

এর মধ্যে ঢাকা বিভাগে ১৫ হাজার ২৩৮টি ঈদ জামাত হবে; যাতে স্বেচ্ছাসেবক ১৫ হাজার ২৬০ জন। আর রথযাত্রা ১৩৩টিতে স্বেচ্ছাসেবক ১৩৭ জন। এছাড়া বাকি সাত বিভাগের জেলাগুলোতে আনুপাতিক হারে স্বেচ্ছাসেবক কাজ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকরা নিজ নিজ উপজেলা ও জেলায় ঈদ জামাত ও রথযাত্রার জন্য ন্যূনতম একটি করে স্বেচ্ছাসেবী দল গঠন করবেন। স্বেচ্ছাসেবকদের এই দল শৃঙ্খলা-রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকরা ঈদ জামাত ও রথযাত্রার বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে নিয়মিত অবহিত করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451