মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইসলামের এক নম্বর শত্রু আইএস : মুখ্য সৌদি মুফতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬
  • ৪১৫ বার পড়া হয়েছে

সৌদি আরবের প্রধান মুফতি শেখ আব্দুল আজিজ আল-শেখ জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেটকে (আইএস) ইসলামের এক নম্বর শত্রু বলে অভিহিত করেছেন। আল অ্যারাবিয়ার প্রতিবেদনে এ খবর জানানো হয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি চ্যানেল প্যান অ্যারাবের সংবাদেও দেশটির প্রধান আলেমের এই বক্তব্য তুলে ধরা হয়েছে।মুফতি শেখ আব্দুল বলেছেন, ‘চরমপন্থা, উগ্রপন্থা কিংবা সন্ত্রাসবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। এসব যারা করছে তারাই ইসলামের এক নম্বর শত্রু।’

তিনি ইরাক এবং সিরিয়ার কিছু অংশে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি দল ইসলামিক স্টেটের খেলাফত আন্দোলন ও আলকায়েদাকে ইসলামের প্রধান শত্রু বলে চিহ্নিত করে এমন মন্তব্য করেন।

গত বুধবার, বিশ্বসন্ত্রাস মোকাবেলায় জাতিসংঘের সন্ত্রাসবিরোধী কেন্দ্রে (ইউএনসিসিটি) ১০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তাও করেছে সৌদি আরব।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে জাতিসংঘের সৌদি অ্যাম্বাসেডর আদেল আল জুবায়ের বলেছেন, ‘সন্ত্রাসবাদ এমন একটি অপশক্তি যেটাকে পৃথিবীর বুক থেকে নির্মূল করতে হলে আন্তর্জাতিক ঐক্য প্রয়োজন। ইউএনসিসিটি পৃথিবীর একমাত্র সংস্থা যার এই কাজে বৈধতা রয়েছে।’

মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য থেকেও জাতিসংঘ সন্ত্রাসবিরোধী কেন্দ্রে অর্থ সহায়তা দেয়া হয়েছে। বিশ্বের এই পরাশক্তিরা ২০১১ সাল থেকেই ইরাক ও সিরিয়া বিমান হামলা চালাচ্ছে আইএসের বিরুদ্ধে।

সোমবার ইসলামিক স্টেট যুক্তরাষ্ট্রকেও হামলার হুঁশিয়ারি দিয়েছে। পৃথিবীর যেকোন জায়গায় মার্কিনীরদের উপরে হামলা হতে পারে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে ভয়াবহ বোমা হামলা করে অসংখ্য মানুষ হত্যা করেছে আইএস। সম্প্রতি ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় আইএসের হামলায় নিহত হয়েছে দেশি বিদেশিসহ ২২ জন। আরও হামলার হুমকি আসছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451