বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক

মিরসরাইয়ে কাভ্যার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৩ এপ্রিল, ২০১৭
  • ২৫৯ বার পড়া হয়েছে

 

মিরসরাই প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদরের লতিফিয়া

গেইট এলাকায় কাভ্যার্ড ভ্যানের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে।

সোমবার (৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার সময় এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম কাইয়ুম তালুকদার (৪২)। সে ফরিদপুর জেলার

নগরকান্দা থানার ছোট কাজলী গ্রামের নুর মিয়ার পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে কাইয়ুম মহাসড়কের

পশ্চিম পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় চট্টগ্রাম থেকে

ঢাকামুখী একটি কাভ্যার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে

যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই সদরের মাতৃকা

হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা

করে।

মিরসরাই মাতৃকা হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক মশিউর

রহমান মুন্না জানান, কাইয়ুমের মস্তিষ্কে প্রচুর পরিমাণে

রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে আনার পূর্বে সে মারা যায়।

নিহতের চাচা কবির তালুকদার জানান, দেড় বছর পূর্বে কাইয়ুম

বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার ফারিয়া আক্তার নামে ৭ মাসের কন্যা

সন্তান রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451