শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

লাইসেন্স ছাড়া ড্রাইভিং করলেই বিনা পরোয়ানায় গ্রেপ্তারের

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ২৩৫ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম , ঢাকা ঃ

লাইসেন্স ছাড়া ড্রাইভিং করলেই বিনা পরোয়ানায় গ্রেপ্তারের বিধান রেখে সড়ক পরিবহন আইন ২০১৭’র খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জানালেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই আইনের অনুমোদন দেয়া হয়।

শফিউল আলম বলেন, নতুন এই আইনে কোনো চালক বিনা লাইসেন্সে ড্রাইভিং করলে তাকে গ্রেপ্তারে আইণশৃঙ্খলা বাহিনীর কোনো পরোয়ানা লাগবে না। বৈধ ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারলে যে কোনো চালককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যাবে।তিনি বলেন, কোনো চালক লাইসেন্স ছাড়া ড্রাইভিং করলে তাকে ৬ মাসের কারাভোগ করতে হবে।

এছাড়াও জাল লাইসেন্স ব্যবহার করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও ৩ লাখ টাকার জরিমানার বিধান রাখা হয়েছে নতুন এই আইনে।মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনে চালক ও সহযোগীর শিক্ষাগত যোগ্যতার বিধান ও রাখা হয়েছে।

এতে বলা হয়েছে, চালকের শিক্ষাগত যোগ্যতা হতে হবে কমপক্ষে অষ্টম শ্রেণি এবং সহকারির পঞ্চম শ্রেণি পর্যন্ত। সড়কে দুর্ঘটনা প্রতিরোধে নতুন এই আইন অনুমোদন দেয়া হয়েছে।তিনি আরো বলেন, এখন থেকে চালকদের ড্রাইভিং লাইসেন্স পেতে হলে অবশ্যই অষ্টম শ্রেণি পাশ হতে হবে।

না হলে কাউকে লাইসেন্স দেয়া হবে না। এছাড়াও গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করা যাবে না।এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ মৎস গবেষণা আইন ২০১৭ এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধন আইন নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451