বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

চাঁপাইবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা দিবস পালন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ৫২৯ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও

জাতীয় দিবস ২০১৭ পালন করেছে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।

দিবসটি পালন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নিজস্ব ক্যাম্পাস থেকে

বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। সকাল সাড়ে ৭টায় ক্যাম্পাস প্রাঙ্গন থেকে র‌্যালিটি

বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন

প্রাঙ্গনে অবস্থিত স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য

নিবেদন করে। এ সময় সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের

অংশগ্রহনে স্বাধীনতা র‌্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো.

শাহরিয়ার কবির। পরে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে আলোচনা

সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের

রেজিস্ট্রার মো. মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এবিএম রাশেদুল হাসান। আলোচনা

সভার শুরুতে মহান স্বাধীনতার মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন

করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অনুষ্ঠানের

প্রধান অতিথি প্রফেসর এবিএম রাশেদুল হাসান মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের

আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের

শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451