বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

বিএনপি নয় সরকারই জঙ্গিদের পৃষ্ঠপোষক : ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ মার্চ, ২০১৭
  • ২৩৪ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম , ঢাকা ঃ 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাঁর দল নয়, সরকারই জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে।

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন ফখরুল।

সকালে বিপুলসংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খালেদা জিয়া। এ সময় তাঁর সঙ্গে  দলের জ্যেষ্ঠ নেতা ছাড়াও বিএনপি ও  সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন খালেদা জিয়াসহ অন্যরা। তাঁরা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন।

পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের অভিযোগ করে বলেন, যে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, তা এখন অনুপস্থিত।  মানুষের কথা বলার কোনো অধিকার নেই।

‘মিলিট্যান্সির (জঙ্গিবাদ) পৃষ্ঠপোষকতা করছে সরকার নিজেই। তারা আজকে সঠিকভাবে এই জঙ্গিবাদের উৎস খুঁজে বের করছে না এবং সেটার অনুসন্ধান করছে না, ইনভেস্টিগেশন (তদন্ত) প্রপারলি (যথাযথভাবে) করছে না’, বলেন ফখরুল।

‘উপরন্তু যখন একটা গণতান্ত্রিক, উদারপন্থী রাজনৈতিক দলের ওপরে যখন দোষারোপ করা হয়, তার অর্থ হচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য। সে রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে এটাকে ব্যবহার করতে চায়। যত দিন এটাকে জিইয়ে রাখবে, তত দিন রাজনৈতিক উদ্দেশ্য (সফল) হবে’, যোগ করেন ফখরুল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451