মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শরীর সুস্থ ও ফিট রাখতে একজন পুরুষ যে খাদ্যতালিকা অনুসরণ করতে পারেন!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০১৭
  • ৪৮৮ বার পড়া হয়েছে

সবসময় আপনি চান নিজেকে ফিট রাখতে। অথচ বেশিরভাগ পুরুষই খাওয়ার ব্যাপারে মোটেও সচেতন থাকেন না। যার ফলে আমাদের দেশে পুরুষরা একটু বয়স হলেই স্থুলতা সহ নানা শারীরিক সমস্যায় ভুগেন। শরীর সুস্থ ও ফিট রাখার প্রধান উপায় হলো সঠিক নিয়মে খাবার খাওয়া।

ফিটনেস ধরে রাখতে এবং স্বাস্থ্য ভালো রাখতে আপনাকে পরিমাণমত ফলমূল ও শাকসবজি খেতে হবে। অনেকে আবার ফিটনেস ধরে রাখতে রাতে খাবার খান না, যা শরীরের জন্যে ক্ষতিকর। সামান্য সচেতনতায় পুরুষরা নিজেদের ফিট রাখতে পারেন।

আপনার শরীরের অবস্থা অনুযায়ী নির্দিষ্ট খাবারের তালিকা করে নিতে পারেন। শরীর সুস্থ ও ফিট রাখতে একজন পুরুষ যে খাদ্যতালিকা অনুসরণ করতে পারেন-

সকালের নাশতা

অনেকেই সময় না থাকার অজুহাতে সকালে নাশতা না করে কর্মস্থলে ছুটে যান। অথচ সকালের খাবারই আপনার সারাদিনের কর্মশক্তির যোগান দেবে। সকালে রুটির সঙ্গে সবজি ভাজি খেতে পারেন। একটি সেদ্ধ ডিমের সাদা অংশ খেতে পারেন। কোনো একটা ফল কিংবা ফলের জুস খেতে পারেন। চা বা কফি যা পছন্দ খান। সকালের খাবারের ২ ঘণ্টা পর বিস্কুট বা কম ক্যালরিযুক্ত খাবার খেতে পারেন।

দুপুরের খাবার

দুপুরে ভাতের সঙ্গে মাছ বা মাংস খেতে পারেন। সঙ্গে টমেটো, লেটুস পাতার সালাদ খেতে হবে। ফাস্ট ফুড কখনোই খাবেন না। কোমল পানীয় খাওয়ার অভ্যাস ছাড়ুন। খাওয়ার ৩০ মিনিট পর একটি ফল খান।

বিকেলের নাস্তা

বিকেলে ক্রিম ছাড়া বিস্কুট ও সবুজ চা খেতে পারেন।

রাতের খাবার

রাতে দুপুরের তুলনায় কম ভাত খান। ছোট মাছ, সবজি খেতে পারেন। ভাতের পরিবর্তে রুটিও খাওয়া যায়। খাওয়ার পর শসা বা সালাদ খাওয়া ভালো। ননী ছাড়া দুধ খেতে পারেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451