বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টাকা নিল সেবা দিল না, বাংলালিংককে জরিমানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ৫৩১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

হেল্প লাইনের মাধ্যমে প্রতারণার দায়ে বেসরকারি মুঠোফোন অপারেটর বাংলালিংককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে গত ১৯ মার্চ রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়।

ওই অভিযোগ নিয়ে প্রথম শুনানি হয় ২৭ ফেব্রুয়ারি। দ্বিতীয় শুনানি হয় ৯ মার্চ। দ্বিতীয় শুনানিতে ভোক্তার পক্ষ থেকে বাংলালিংকের কাছ থেকে তাদের হেল্প লাইনের কার্যক্রমের বিষয়ে জানতে চেয়ে ১৯ মার্চ আবার শুনানির দিন ধার্য করা হয়।

১৯ মার্চ বাংলালিংক তাদের সঠিক কাগজপত্র দেখাতে না পারায় শুনানি শেষে তাদের এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা বিভাগের উপপরিচালক মো. আবদুল মজিদ।

চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা আহম্মদ আলী মিনু নামের এক বাংলালিংক গ্রাহক গত ২০ ফেব্রুয়ারি ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২৭ জানুয়ারি রাত ৮টার সময় বাংলালিংকের হেল্প লাইনের নম্বরে কল করেন। কলটি ১ ঘণ্টা ২৯ মিনিট ৫৮ সেকেন্ড ধরে রিং বাজতে থাকার পরেও ও প্রান্ত থেকে কেউ কল রিসিভ করেনি।

অভিযোগকারী বলেন, ‘পরে আমার মোবাইলের ব্যালেন্স থেকে ৫৪ টাকা ৭৯ পয়সা চার্জ কাটা হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি টাকা খরচ করে কেন সেবা পেলাম না?

আমি পরে তাদের (বাংলালিংক) সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো সমাধান দেয়নি। তারা জানায়, তাদের নাকি টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেম নেই। অথচ তারা একটি টিভি বিজ্ঞাপন করেছিল যে ১০ মিনিটের মধ্যে সেবা প্রদান করবে। তাহলে আমাকে কেন এক ঘণ্টা ২৯ মিনিট ৫৮ সেকেন্ড অপেক্ষা করিয়েও সেবা দিল না।’

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাংলালিংক কর্তৃপক্ষ জরিমানার ২৫ হাজার টাকা পরিশোধ করেছে। অভিযোগকারীর পাওনা ২৫ শতাংশ অর্থাৎ ছয় হাজার ২৫০ টাকা দেওয়ার জন্য আজ বুধবার আহম্মদ আলী মিনুকে ফোন দেওয়া হয়েছিল। তিনি চাঁপাইনবাবগঞ্জে থাকায় আজ টাকা নিতে পারেননি। আগামীকাল বৃহস্পতিবার টাকাটা দেওয়া হবে বলে জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451