বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ২৮৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

ঐতিহাসিক টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। সৌম্য-ইমরুল ফিরে যাওয়ার পর সাব্বির রহমান এবং তামিম ইকবাল দলকে পথে রেখেছেন।

দলীয় ২২ রানে ফিরে যান সৌম্য সরকার (১০)। হেরাথের টার্নে বেশ নড়বড়ে মনে হচ্ছিলো তাকে। লম্বা পায়ে বার দুয়েক ডিফেন্স করার চেষ্টা করে ব্যর্থ হন। পরের বলটি টার্ন করার আগে ব্যাটে নিতে চেয়ে ডাউন দ্য উইকেটে আসেন। টাইমিংয়ে গড়বড় করে ফেলেন। ধরা পড়েন লংঅফে।

ঠিক পরের বলে ইমরুল (০) বিদায় নিলে বিপদ বাড়ে। কুইকার ডেলিভারি ছিল। ইমরুল টার্ন বুঝতে পেরেছিলেন। কিন্তু লাইনে ব্যাট দিতে পারেননি। কানা ছুঁয়ে বল চলে যায় প্রথম স্লিপে।

রোববার সকালে ১৩.২ ওভারের ভেতর দুই উইকেট হারায় লঙ্কানরা। একটি নিয়েছেন সাকিব। অন্যটি রানআউট।

চতুর্থদিন ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানের লিড নিয়েছিল শ্রীলঙ্কা। উইকেটে ছিলেন সেট ব্যাটসম্যান দিলরুয়ান পেরেরা। যিনি ১২৬ বল খেলে ২৬ রান করেন। সুরঙ্গা লাকমাল ১৭ বলে ১৬ রানে ছিলেন। সেখান থেকে পেরেরা পঞ্চমদিন ৫০ করে ফিরেছেন। লাকমল করেন ৪২।

টেস্টের ইতিহাসে নিজেদের শততম ম্যাচে জয়ের নজির আছে তিন দেশের- অস্ট্রেলিয়া, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দেশ হিসেবে বিরল এই কীর্তি গড়ার সুযোগ এখন বাংলাদেশের সামনে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451