রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

আশুলিয়ার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থায় বাড়ছে জনদূর্ভোগ!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ১৪১ বার পড়া হয়েছে

 

হেলাল শেখ  ,সাভার,ঢাকা ঃ

রাজধানীর নিকটবর্তী ঢাকার আশুলিয়ার বাইপাইল-টুঙ্গী সড়কের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থায় দিন

দিন বাড়ছে জনদূর্ভোগ। শিল্প কারখানার বর্জ্য পানিতে মহাসড়কের বিভিন্ন রাস্তার এমন বেহাল দশা

হচ্ছে বলে জনমনে অভিযোগ উঠেছে।

শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকার নিকটবর্তী এলাকা আশুলিয়ার বাইপাইল ট্রাফিক

মোড় থেকে গাজীপুর জেলার টুঙ্গী পর্যন্ত কয়েক শত শিল্প কারখানা রয়েছে। এসব কারখানার বর্জ্য ময়লা

পানি ও পলিথিন রাস্তায় ফেলার কারণে ড্রেনেজ ব্যবস্থা লাজুক। ড্রেনের পানির মধ্যে পলি ও ময়লা আটকে

থাকায় পানি যেতে সমস্যা হয়। আর ড্রেনের পানি যাওয়ার কোনো ব্যবস্থা না থাকার কারণে অনেক

কারখানার সামনের রাস্তায় বর্জ্য পানি ঢেলে দেয় কারখানার মালিকগণ। বর্ষা মৌসুম না আসতেই

দেখা যাচ্ছে রাস্তার উপরে পানি আর পানি। জনগনের প্রশ্ন উঠেছে, সড়ক বিভাগের সংশ্লিষ্ট

কর্মকর্তারা কি রাস্তার বেহাল অবস্থা ও জনদূর্ভোগ দেখছেন না?

জানা গেছে, দেশের প্রায় ৬৪ জেলা ও উপজেলার মানুষ কর্মমুখী হয়ে ঢাকার শিল্প এলাকা আশুলিয়ায়

আসছেন চাকুরি করতে। তারা নি¤œ আয়ের মানুষ। বেশিরভাগ সাধারণ মানুষের দিন দিন সমস্যা

বাড়ছে বলে অনেকেই জানান। এদের সাথে কেউ আবার ভিআইপি ভাবে জীবনযাপন করছেন। তারা হলেন,

কারখানার জিএম, পিএম। আর নি¤œ আয়ের মানুষগুলোর থাকা খাওয়ার সমস্যার শেষ নেই। কারণ তারা যে

এলাকায় ভাড়া বাড়িতে থাকেন, সেখানে গ্যাস আসে রাত ১২টার পর, আবার রাত ৩ টার মধ্যে গ্যাস

চলে যায়, আবার যা তাই-চুলার গ্যাস মনে হয় ভেলকিবাজি করছে। রান্না না করতে পেরে শ্রমিকরা

অনেকেই দোকানের রুটি খেয়ে কর্মস্থলে যাওয়ায় এমন নজিরও রয়েছে আশুলিয়ায়। শ্রমিকরা আবার

রাস্তায় এসে দেখেন, গাড়ি নেই, যানবাহনের সমস্যা। রাস্তার বেহাল অবস্থার কারণে হেঁটে সময়মত

অফিসে হাজিরা দিতেও পারেন না অনেকেই।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকার আশুলিয়ার বাইপাইল থেকে শুরু করে ইউনিক, শিমুলতলা,

জামগড়া চৌ-রাস্তার দু’পাশের ড্রেনের মুখ বন্ধ হওয়ার কারণে সামান্য বৃষ্টির পানি দেখে মনে হচ্ছে

বর্ষাকাল।“আশুলিয়ার যেখানে-সেখানে ছোটো বড় প্রায় সব রাস্তারই বেহাল দশা” সেই সাথে

কিছু শিল্প কারখানার বর্জ্য ময়লা পানি রাস্তায় নামিয়ে দেওয়ায় পানির রং পাল্টে গেছে। এ ব্যাপারে

স্থানীয় জামগড়ার ওষুধ ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, দোকানদারদের সমস্যা দিন দিন বাড়ছেই।

কারণ দোকানের সামনেই ময়লা পানি থেমে থাকার কারণে রাস্তা পাড় হতে সমস্যা হয়, কেউ ওষুধ

কিনতে বা খরচ করতে মার্কেট বা দোকানে যেতেও বিভিন্ন সমস্যা হচ্ছে। জামগড়া খাবার হোটেল

ব্যবসায়ী ফারক হোসেন বলেন, বর্ষাকাল না আসতেই তার হোটেলের ভিতরে পানি প্রবেশ করে, যা

দেখে মনে হয় বন্যা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা লাজুক হওয়ায় বিভিন্ন কারখানার পানি ড্রেনের উপর

দিয়ে বেঁয়ে রাস্তায় নেমে আসছে। এর কারণেই রাস্তার বেহাল দশা হয়েছে। এ যেন দেখার কেউ নেই।

রাস্তার সমস্যার বিষয়ে এলাকার অনেকেই বলছেন, তারা নিজ দায়িত্বে ড্রেন ও রাস্তার মেরামত করতে

আগ্রহী হলেও সড়ক বিভাগের কর্মকর্তাগণ বলেছেন, সরকারি কাজে সরকারি ভাবেই ব্যবস্থা গ্রহণ

করা হবে।

উক্ত বিষয়ে সড়ক বিভাগের কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, কিছু শিল্প কারখানার বর্জ্য পানি ও পলি

রাস্তায় ফেলার কারণে ড্রেনে ময়লা আটকা গিয়ে পানি যেতে সমস্যা হয়। তবে আমরা জরুরী ভাবে

ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে পরিবেশ অধিদফতর কর্মকর্তা মেহেদীর বলেন, আশুলিয়ার যে সকল শিল্প

কারখানার ড্রেনের ব্যবস্থা নেই এবং যারা পরিবেশ দূষণ করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া

হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451