রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বড়াইগ্রামে ফেনসিডিলসহ প্রাইভেট কার জব্দ ঃ দুজন আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ১৬২ বার পড়া হয়েছে

 

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতাঃ

বড়াইগ্রামে শনিবার দুপুরে ১৬০ বোতল ফেনসিডিলসহ প্রাইম ব্যাংক

উত্তরা শাখার নামে রেজিষ্ট্রেন করা একটি এক করোলা প্রাইভেট কার (ঢাকা

মেট্রো খ ১২-১৩৮৪) জব্দ করেছে পুলিশ। এ সময় চালক ও মাদক ব্যবসায়ীকে

আটক করা হয়েছে। আটকরা হলেন- চালক ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার

গোপীনগর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে জীবন আহম্মেদ (৪৮) ও

ফেনসিডিল ব্যবসায়ী ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চন্দ্রপাড়া গ্রামের

নুরুজ্জামান হোসেনের ছেলে শামীম হোসেন (২৭)।

বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না ভরট হাটে তল্লাশীকালে রাজশাহী

থেকে ঢাকাগামী সাদা রঙের প্রাইভেট কারটি জব্দ করা হয়। পরে প্রাইভেট

কারের বডির সাথে লাগানো ১৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময়

চালক ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের

করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451