রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

নাশকতার আশঙ্কায় সব কারাগারে রেড এলার্ট জারি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ২৩৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ  নাশকতার আশঙ্কায় দেশের সবগুলো কারাগারে রেড এলার্ট জারি করা হয়েছে। এ রেড এলার্ট জারির বার্তা শুক্রবার দেশের সব কারাগারের সিনিয়র জেল সুপার, জেল সুপার, জেলার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রামে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান ও রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পসংলগ্ন র‌্যাবের নির্মাণাধীন কার্যালয়ের ভেতরে শুক্রবার আত্মঘাতী হামলার ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে এ রেড এলার্ট জারি করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের কলেজ রোডের ছায়ানীড় নামের একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানায়’ আত্মঘাতী বোমা বিস্ফোরনে এক নারীসহ ৪ সন্দেহভাজন ‘জঙ্গি নিহত হয়। এ ছাড়া ২ সোয়াত সদস্যসহ ৪ পুলিশ সদস্য আহত হন।
অন্যদিকে, শুক্রবার বেলা ১টার দিকে রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পসংলগ্ন র‌্যাবের নির্মাণাধীন কার্যালয়ের ভেতরে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। আত্মঘাতী হামলায় হামলাকারী নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। এ হামলায় ২ র‌্যাব সদস্য আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451