মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নোয়াখালীর কবিরহাটে বজ্রপাতে নিহত ২

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০১৬
  • ৫৯০ বার পড়া হয়েছে

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ও ঘোষবাগ ইউনিয়নে বজ্রপাতে নূর ইসলাম (২৮) এবং রফিক উল্লা (৫০) নামে দুই জন নিহত হয়েছেন। রোববার (০৫ জুন) দুপুরের দিকে উপজেলার সোনাদিয়া গ্রাম ও চরআলগী গ্রামের পৃথক পৃথক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত নূর ইসলাম ধানসিঁড়ি ইউনিয়নের উত্তর জগদানন্দ গ্রামের শেখ আহমদের বাড়ীর আইয়ুব আলীর ছেলে এবং ঘোষবাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরআলগী গ্রামের আবুল হোসেনের ছেলে রফিক উল্ল্যা। স্থানীয়রা জানায়, সকাল থেকে তাদের পাশ্ববর্তী গ্রাম সোনাদিয়ায় ট্রাক্টর দিয়ে একটি জমিনে চাষ দিচ্ছিলেন নূর ইসলাম। দুপুরে বৃষ্টি শুরু হলেও বৃষ্টির মধ্যে কাজ অব্যাহত রাখেন নূর ইসলাম। এ সময় ট্রাক্টরের ওপর থাকা অবস্থায় বজ্রপাতে নূর ইসলাম নিহত হন। অপরদিকে, একই সময় চরআলগী গ্রামে নিজের বাড়ীর পাশে শ্রমিকদের সাথে নিজের জমিনে কাজ করছিলেন রফিক উল্লা। বৃষ্টি শুরু হওয়ার পর পাশ্ববর্তী দোকান থেকে শ্রমিকদের জন্য খাবার নিয়ে পুনঃরায় জমিনের দিকে যাওয়ার সময় বজ্রপাতে নিহত হন তিনি। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বজ্রপাতে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত ৩১ মে মঙ্গলবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বজ্রপাতে ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের মোবারক আলীর বাড়ীর আব্দুল মালেকের ছেলে ছায়দুল হক (২৮) তার স্ত্রী লাইজু আক্তার (২৪) ও তাদের ছেলে মো. ইমন (২) নিহত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451