রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

জঙ্গিরা চাঙা হতে গিয়ে ধরা পড়ছে : আইজিপি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৪৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিরা নতুন করে চাঙা হওয়ার চেষ্টা করছে। আর এটা করতে গিয়ে তারা পুলিশের কাছে ধরা পড়ছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।

আইজিপি বলেন, দেশের বিভিন্ন স্থানে জঙ্গিরা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তবে পুলিশের তৎপরতা ও অভিযানের ফলে তারা (জঙ্গিরা) সফল হতে পারছে না। এ সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের অভিযান সফল হয়েছে বলে দাবি করেন তিনি। সীতাকুণ্ডে দু-দফায় অভিযান চালানোর সময় জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন আইজিপি।

আজ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কলেজ রোডে ছায়ানীড় নামে একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের দুই সদস্যসহ তিনজন।

এর আগে গতকাল বুধবার বিকেল ৪টা থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। রাতে বাড়ি থেকে কিছুক্ষণ পরপর গুলিবর্ষণের শব্দ শোনা যায়। তবে গতকাল মধ্যরাত থেকে আজ ভোররাত পর্যন্ত তেমন গুলির শব্দ শোনা যায়নি।

পুলিশ জানায়, ভোর ৬টা থেকে আবার অভিযান শুরু হয়। এরপর থেকেই পুলিশ সদস্যরা বাইরে থেকে গুলিবর্ষণ করেন। এর একপর্যায়ে ভেতর থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় পুরো এলাকা প্রকম্পিত হয়ে যায়। এই বিস্ফোরণে চার জঙ্গি নিহত হয়। সোয়াটের দুই সদস্যসহ তিনজন আহত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451