বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

লৌহজংয়ে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ১২৫ বার পড়া হয়েছে

 

 

মো. রুবেল মাদবর, মুন্সীগঞ্জ :

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর পাড় থেকে ৫ লাখ মিটার

নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫শত ৮০ কেজি পলিথিন জব্দ করেছে

কোস্টগার্ড।

১৩ মার্চ সোমবার উপজেলার শিমুলিয়া ২ নং ঘাট এলাকার পদ্মা

নদীর পাড় থেকে এগুলো জব্দ করা হয়।

কোষ্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার (মাওয়া) মো. ইব্রাহিম

খলিলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার (মাওয়া) মো. ইব্রাহিম খলিল

জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে নিষিদ্ধ

কারেন্ট জাল ও ৫শত ৮০ কেজি পলিথিন শিমুলিয়া ২নং ফেরী ঘাট

থেকে পদ্মা পারাপারের প্রস্তুতি নিচ্ছিল। একপর্যায়ে গোপন

সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা মাওয়া পদ্মানদীর পাড়ে

অভিযান চালিয়ে এগুলো জব্দ করে। এ সময় কাউকে আটক করা

যায়নি।

মঙ্গলবার বেলা ১০ টার দিকে উপজেলা মৎস্য অফিসার মো. ইদ্রিশ

তালুকদারের উপস্থিতিতে মাওয়া এলাকা সংলগ্ন পদ্মা নদীর পাড়ে

জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অন্যদিকে নিষিদ্ধ পলিথিনগুলো পরিবেশ অধিদপ্তরের কাছে

হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দেশের মৎস্য সম্পদ বাঁচাতে তাদের এ অভিযান অব্যাহত থাকবে

বলে উপজেলা মৎস কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451