সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

সাতক্ষীরার সুন্দরবনে র‌্যাব এর হাতে জিয়া বাহিনী প্রধানসহ গ্রেফতার-৪, অস্ত্র ও গুলি উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৪১১ বার পড়া হয়েছে

ইমরান খান, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের কাটেশ্বর খালে র‌্যাব-৬ ও বনদস্যুদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।সোমবার রাত ৪ টার সময় সুন্দরবন রেঞ্জে কাঠেশ্বর খালে এ ঘটনাটি ঘটে। এ সময় র‌্যাব সদস্যরা জিয়া বাহিনীর প্রধান জিয়া সহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃতরা হলেন, জিয়া বাহিনীর প্রাধান জিয়াউর রহমান জিয়া (৩৭) ও তার সেকেন্ড ইন কমান্ড মিন্টু গাজী (৩২) সদস্য মাসুম বিল্লাহ (২৫) ও ইউনুচ আলী পঁচা (২৪)।
র‌্যাব ৬ এর কমান্ডিং অফিসার খন্দকার রফিকুল ইসলাম জানান, বনদস্যু জিয়া বাহিনী কাঠেশ্বর খাল এলাকা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যা সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা তাদেরকে লক্ষ করে গুলি করে। র‌্যাব ও পাল্টা গুলি করে। প্রায় ২০ মিনিট গোলাগুলির  পর বনদস্যুরা পিছু হটে যায়। এরপর র‌্যাব সদস্যরা সেখান থেকে ২টি  ওয়ান শুটারগান, ২টি পাইপগান ও ১৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
শ্যামনগর অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বাংলার প্রতিদিনকে জানান,আটক বনদস্যুদের সন্ধা সাতটার সময় থানায় হস্তান্তরের পর তাদেরকে জেল হাজতে প্রেরন করা হযেছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451