শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ সিলেটের গোলাপগঞ্জে দিন দুপুরে যুবক’কে মারধর করে দুই লক্ষ টাকা ছিনতাই  ‎মাদকের বিরুদ্ধে তরুণদের সজাগ ও সতর্ক থাকতে হবে – পানিসম্পদ মন্ত্রী  লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

মানসিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীকে দুর্বল করতেই বাবুলের স্ত্রীকে হত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০১৬
  • ৫৯১ বার পড়া হয়েছে

ঢাকা: আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে মানসিকভাবে দুর্বল করতে চট্রগ্রামের পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে (৩২) খুন করা হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।রোববার (৫ জুন) চট্রগ্রামের সাতকানিয়ায় বিজিবির এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, ‘বাবুল আক্তার জঙ্গি দমনে কাজ করতেন। এ জন্য তার স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে। তিনি এবং যারা এ বিষয় (জঙ্গি) নিয়ে কাজ করেন তাদের মানসিকভাবে দুর্বল করতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে আমি মনে করি।’তিনি বলেন, ‘এ হত্যকান্ডের নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে কাজ শুরু করেছে। আশাকরি খুব শিগগিরই এ ঘটনার রহস্য বের হয়ে আসবে।’  এ হত্যাকান্ডের যারা জঙ্গি দমন নিয়ে কাজ করেন তাদের পরিবারের নিরাপত্তা বাড়ানোর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ঘটনার পর আমরা এ নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছি।’ রোববার সকাল ৭টার দিকে নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে গুলি করে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করা হয়। তার দুই ছেলে-মেয়েকে স্কুলে নিয়ে  যাওয়ার সময় এ ঘটনা ঘটে। চাকরিসূত্রে বাবুল আক্তার সপ্তাহখানেক আগে ঢাকায় চলে আসলেও ছেলে-মেয়ের পড়াশোনার জন্য তার স্ত্রী নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটেই থাকছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451