মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাজধানীতে বৃষ্টি : সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ৪৮৩ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট ঃ শুক্রবার ছুটির দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে ধুলোবালি থেকে নিস্তার পেয়েছেন রাজধানীবাসী। তবে কোথাও কোথাও কাদা সৃষ্টি হওয়ায় বিরক্তও হচ্ছেন অনেকে। সন্ধ্যার পরে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, সাইন্সল্যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, গুলিস্তান, ওয়ারি, সায়েদাবাদ, রামপুরা, বারিধারা এলাকায় থেমে থেমে বৃষ্টির খবর পাওয়া গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে হালকা বৃষ্টির পাশাপাশি দেশের কয়েক জায়গায় শিলাবৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হয়েছে।এদিন সন্ধ্যা ৬টার পর ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অফিস বলছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।রাজধানীতে এদিন বাতাসের গতিবেগ দক্ষিণ/ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার, যা উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়ারূপে ঘণ্টায় ২৫ থেকে ৩৫ কিলোমিটার।ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ ডিগ্রি সেলসিয়াস।এদিকে ৭২ ঘণ্টায় (৩ দিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বিদ্যমান আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।পশ্চিমা লঘুচাপ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451