বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক

বিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

“নারী-পুরুষের সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব কর্মে

নতুন মাত্রা” স্লোগানে দিনাজপুরের বিরামপুরে উপজেলা মহিলা

বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও বেসরকারী উন্নয়ন

সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিরামপুর এডিপি’র

সহযোগীতায় ৮ই মার্চ, বুধবার পালিত হয়েছে আন্তর্জাতিক

নারী দিবস-২০১৭।

দিবসটি উপলক্ষে এদিন বেলা ১০ টায় উপজেলা পরিষদ চত্বর হতে এক

বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন

শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফছানা মোস্তারীর

সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা

নির্বাহী কর্মকর্তা এস.এম মনিরুজ্জামান আল-মাসউদ। আরো

বক্তব্য রাখেন, নির্বাচন কর্মকর্তা আতাউল হক, জনস্বাস্থ্য

অফিসার আব্দুল লতিফ, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার,

ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা প্রকল্প কর্মকর্তা ষ্টেলা সরেন ইভা, বিরামপুর

সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি দুলু মিয়া, সূর্যের

হাসি ক্লিনিক ম্যানেজার কবির হোসেন, বেসরকারী সংস্থা পল্লী

শ্রী কর্মকর্তা আব্দুল খালেক, আরডিআরএস এর কর্মকর্তা

মালেকা খাতুন, কারিতাস এর কর্মকর্তা ব্লাংকিনা সরেন, শিশু

ফোরামের সভাপতি শারমিন আক্তার এবং কয়েকটি নারী সংগঠনের

নেতৃবৃন্দ।

র‌্যালী ও আলোচনা সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন বেসরকারী

উন্নয়ন ও মানবাধিকার সংস্থা, মহিলা বিষয়ক অধিদপ্তর হতে

নিবন্ধিত নারী সংগঠনসমূহ, স্থানীয় সাংবাদিক ও

জনপ্রতিনিধি সহ সমাজের মান্যগন্য ব্যাক্তিবর্গ অংশগ্রহণ

করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451