বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ে দুটি গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ১৯৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁ প্রতিনিধি :  ঠাকুরগাঁও সদর উপজেলার ১২ নং সালান্দর ইউনিয়নের শীলপাড়া ও প্রভাতপাড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোদন করা হয়েছে।
গতকাল  সোমবার বিকেলে এ দুটি গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ ও সাবেক সফল পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন।  ১.৬ কি.মি দীর্ঘ এ বিদ্যুৎ লাইনের খরচ হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা।
১২ ন সলান্দর ইউনিয়ন চেয়ারম্যান মাহাবুব আলম মুকুলের সভাপতিত্বে বিদ্যুৎ সংযোগ উদ্বোদনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ ও সাবেক সফল পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো: ইনসের আলী , ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান , ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশ দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য দেবাশীষ দত্ত সমীর সহ আরো অনেকে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451