বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহের শিশু সিনহা সায়‌রি সাবা বাঁচতে চাই !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০১৭
  • ৫০৪ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঘর আলো করে যে চঞ্চল মেয়েটির দুষ্টমি আর খুনসুটি মা বাবার ভাল লাগার

অবলম্বন ছিল সাড়ে তিন বছরের সেই সিনহা সায়‌রি সাবার স্থান এখন

ভারতের এ্যাপোলো ক্যান্সার হাসপাতাল। মাত্র সাড়ে তিন বছরে সাবা মনি

ক্যান্সারের মুখোমুখি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বাবা জামমিম

হোসেন ঝিনাইদহ শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে স্বল্প বেতনে চাকরী

করেন। এক বছরে মেয়ের চিকিৎসায় ব্যায় করেছেন চার লাখ নব্বই হাজার

টাকা।

এই চিকিৎসা ব্যায় করতে তাকে ভিটেবাড়ি ছাড়া সব কিছুই বিক্রি

করতে হয়েছে। ভারতের এ্যাপোলো ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ডা:

রেবোতি রাজ জানিয়েছেন দুই বছর চিকিৎসা চালিয়ে যেতে পারলে

সিনহা সায়‌রি সাবার উন্নতি ঘটতে পারে। বছরে যদি পাঁচ লাখ টাকা

চিকিৎসা ব্যায় লাগে তবে দুই বছরে সাবার চিকিৎসার জন্য দরকার দশ লাখ

টাকা। এতো টাকা সাবার হতদরিদ্র বাবা জামমিম হোসেনর পক্ষে যোগাড়

করাও সম্ভব নয়। তবে পৃথিবীতে অসম্ভব বলে মানুষের কাছে কিছুই নেই।

আমাদের সমাজে অনেক দানশীল ও দয়ালু মানুষ আছেন, যারা মানুষের কল্যানে

নিজেকে বিলিয়ে দিতে কুন্ঠাবোধ করেন না। অসহায়ত্ব দেখে তাদের মন

কেঁদে ওঠে। তারা আছেন বলেই সমাজের হতদরিদ্ররা বিভিন্ন সময়

চিকিৎসা সহায়তা নিয়ে নতুন জীবন লাভ করে থাকেন। আশা করা যায়

সাবার চিকিৎসায়ও ওই সমস্ত হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে আসবেন।

চিকিৎসা সহায়তা পাঠানোর ঠিকানা: একাউন্ট নাম্বারঃ

০৪৫৩২০১০০০০৫৫৭৪৩, ইউ সি বি ব্যাংক, ঝিনাইদহ শাখা, মো জামমিম

হোসেন

‌বিকাশ নাম্বারঃ ০১৭৪৩০৩৩০৩০, ভারতে যোগা‌যোগঃ ০০৯১৯৫৬৪৪১৪৭৬৪


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451