বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে কদমতলীতে ব্যবসায়ীসহ দুজনকে গুলি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০১৭
  • ১৯৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাজধানীর কদমতলীতে এক ব্যবসায়ী ও তাঁর ভাতিজা গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা তাঁদের গুলি করে।

গুলিবিদ্ধ শামসুল হক ফকির (৫০) ও তাঁর ভাতিজা হাফেজ মো. আল আমিন দুজনই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

গুলিবিদ্ধ শামসুল হকের ভাই ও আল আমিনের বাবা শাহজাহান মিয়া জানান, শামসুল হক বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত এবং আল আমিন স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। তাঁরা কদমতলীর পশ্চিম মোহাম্মদবাগের বাসিন্দা। রাতে নামাজ শেষে মসজিদ থেকে দুজনে বাসায় ফিরছিলেন। এমন সময় বাসার সামনেই দুর্বৃত্তরা শামসুল হককে গুলি করে। চাচাকে বাঁচাতে গিয়ে আল আমিনও গুলিবিদ্ধ হন।

শাহজাহান মিয়া অভিযোগ করেন, তাঁদের হত্যার উদ্দেশ্যেই বেলাল, ইমরানসহ চার-পাঁচজন গুলি করে। মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়ায় শামসুল হককে গুলি করা হয় বলে তিনি জানান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শামসুল হকের বুকে গুলি লেগেছে। আর আল-আমিন দুই পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451