বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

মাদরাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৯১ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ

জেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা

একাডেমীতে বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার

সভাপতি এ . কে.এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি

ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ। বিশেষ অতিথি ছিলেন

সমিতির প্রধান উপদেষ্ঠা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, বাংলাদেশ

মাদরাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও

উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, শাহনেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ

আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শংকরবাটী হেফজুল উলুম এফকে কামিল

মাদরাসার অধ্যক্ষ ড. এমরান হোসেন। বার্ষিক সম্মেলনে বিগত বছরগুলোর আয় ব্যয় পেস করেন

বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার অর্থ সম্পাদক

মোঃ আব্দুল্লাহীল কাফি। বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান আওয়ামী

লীগ সরকার হচ্ছে জনগনের সরকার । এ সরকারের আমলে দেধের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বেশি

উন্নয়ন সাধিত হয়েছে। আওয়ামী লীগ সরকার দেশে মাদরাসা শিক্ষা কে উন্নত করতে ও মাদরাসা

শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলতে বিভিন্ন ভাবে শিক্ষকদের প্রশিক্ষন দিয়ে উন্নত শিক্ষার পথ সুগম

করছে। পরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে অনুদানের চেক তুলে দেন প্পাইনবাবগন।

 

 

 

আব্দুর রহিম পলাশ ,চাঁপাইনবাবগঞ্জ ঃ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451